07/09/2026 : 12:10 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দূুর্ঘটনাগ্রস্ত হনুমান উদ্ধার পাল্লারোড থেকে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ২২ জানুয়ারি ২০২১:


আজ দুপুরের দিকে পাল্লারোড জাতrয় সড়ক চার মাথার মোড়ে ১টি গাড়ির সাথে ১টি পথচলতি হনুমানের দূর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা সেখ আসিফ মারফত খবর পৌঁছায় পল্লিমঙ্গল সমিতির কাছে ; হনুমানটির প্রাথমিক শুশ্রুষার পর পল্লিমঙ্গল সমিতি র তরফে যোগাযোগ করা হয় অতিরিক্ত জেলা মুখ্য বনপালের সাথে।

বিস্তারিত জানানোর পর বন দপ্তরের উদ্যোগে টিম পাঠানো হয় দূুর্ঘটনা স্থলে ; উদ্ধার করা হয় হনুমান টিকে।  হনুমানটি এখন চিকিৎসার জন্য জেলা পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা মুখ্য বনপাল।

পল্লিমঙ্গল সমিতির তরফে সম্পাদক সন্দীপন সরকার জানান ” ছোট চার চাকার সাথে হনুমান টির দূর্ঘটনা ঘটে, পা ভেঙ্গে গেছে বলে দেখে মনে হচ্ছে ; শরীরের অনত্রও চোট রয়েছে, বন দপ্তরের সদর্থক ও চটজলদি ভূমিকা প্রশংসার দাবী রাখে “

Related posts

জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

ezeropoint +91 7797331771

অজয় নদের উপকূলে থানার ‘বিশেষ’ আইনজীবী

গাঁ উজাড় করে লাল ঝাণ্ডায় ফিরলো পূর্বস্থলীতে

মতামত দিন