07/09/2026 : 12:09 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

নদীর ধার থেকে উদ্ধার হল এক মৃতদেহ

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ২৩ জানুয়ারি ২০২১:


পূর্ব বর্ধমান জেলার ভাতার এর ঘড়ি নদীর ধারে এক মৃতদেহ দেখতে পায় আজ সকালে এলাকার মানুষজন এরপর এলাকায় খবর সরাতেই হইচই পড়ে যায়। খবর দেয়া হয় ভাতার থানায়।

এরপর ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়, তার নাম উত্তম কোঁরা বয়স ৪৮ বছর বাড়ি শুনুর গ্রামে।

উত্তম কোরার পরিবার সূত্রে খবর,গতকাল সকালে উত্তম কোরা বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর সারাদিন আর বাড়ি ফিরেনি ।তার মোবাইল ফোনে বাড়ির লোক বারবার যোগাযোগ করলে ফোনে সুইচ অফ দেখায়।
আজ সকালে তারা জানতে পারে হরি নদীর ধারে তিনি মরে পড়ে আছেন।

অত্যাধিক মদ্যপানের জন্যেই এই ঘটনা ঘটেছে বলে দাবি এলাকার মানুষজন এর।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বর্ধমান মেডিকেল কলেজে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া ।

Related posts

বাঘের আতঙ্ক ময়নাগুড়ি সাপ্টিবাড়িতে

স্টেট জোনাল জাতীয় অথলেটিক প্রতিযোগিতায় সোনা জয় অনুপ্রিয়ার

ezeropoint +91 7797331771

বিভিন্ন জেলায় প্রায় ৫ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়েছে এন ডি আর এফ

ezeropoint +91 7797331771

মতামত দিন