30/08/2026 : 12:49 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

গঙ্গাজলে মেমারির রাস্তা শুদ্ধকরণ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৬ ফেব্রুয়ারি ২০২১:



ভোটের দিন ঘোষণা আগেই খেলা শুরু। বিজেপি এক গোল দিলে তৃণমূল কেন আর এক গোল দেবে না। এর আগে মেমারি পাল্টা মিছিল দেখেছে সোমাবার দেখলো পাল্টা যাত্রা – বিজেপির পরিবর্তন যাত্রার পাল্টা তৃণমূলের শুদ্ধকরণ যাত্রা।

বামুনপাড়া মোড়ে বিজেপির পরিবর্তন যাত্রার রথ চলে যাওয়ার পরই শুরু হলো মেমারি শহরকে শুদ্ধ করতে গঙ্গাজলের মাধ্যমে তৃণমূলের শুদ্ধকরন যাত্রা। মেমারি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই শুদ্ধকরন যাত্রায় অংশগ্রহণ করেন শহর সভাপতি অচিন্ত‍্য চট্টোপাধ্যায়, সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার, সংখ‍্যা লঘু সেলের সভাপতি ফারুক আব্দুল্লা, যুব সভাপতি সৌরভ সাঁতরা, ব্লক সভাপতি মুধুসূধন ভট্টাচার্য, জেলা সহ সভাপতি স্বপন বিষয়ী, জেলা সম্পাদক স্বপন ঘোষাল, সুপ্রিয় সামন্ত, সহ অন্যান্যরা।

Related posts

পার্থিব দেহ ত‍্যাগ করলেন মেমারি জামিয়ার প্রতিষ্ঠাতা ও লেখক গোলাম আহমাদ মোর্তাজা

E Zero Point

শহরবাসীর সুরক্ষার জন্য মেমারিতে পুলিশের বাইক পেট্রোলিং

E Zero Point

মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে মৃত্যু পরীক্ষার্থীর

E Zero Point

মতামত দিন