16/07/2026 : 9:59 PM
অন্যান্য

বর্ধমান কার্জন গেটে অনুষ্ঠিত হলো ‘উগ্রক্ষত্রিয় সমিতির’ পথসভা।

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ২ মার্চ ২০২১:


আজ বর্ধমান কার্জন গেটে অনুষ্ঠিত হল ‘উগ্রক্ষত্রিয় সমিতির’ পথসভা।এই পথসভা আয়োজন করা হয়েছিল মূলত উগ্রক্ষত্রিয় জাতির উন্নয়নের জন্য সরকারের কাছে বার্তা পৌঁছে দিতে; কারণ বর্তমানে উগ্রক্ষত্রিয় অর্থাৎ আগুরি জাতি হারিয়ে যাচ্ছে এবং বর্তমানে তাদের অবস্থা অত্যন্ত করুণ।

সরকার সমস্ত জাতির জন্য বিভিন্ন প্রকল্পের ব্যবস্থা করলেও এই জাতির মানুষেরা বঞ্চিত।তাই আজ এই পথ সভার মাধ্যমে এই জাতির বিভিন্ন দাবি যেমন ওবিসি করতে হবে, রাজনৈতিক নির্বাচনে স্থানীয় প্রার্থী দিতে হবে,এই জাতির দখল হওয়া সম্পত্তি ফিরিয়ে দিতে হবে,কৃষি ঋণ মুকুব করতে হবে।তাদের এই পথসভার মাধ্যমে সরকারের কানে পৌঁছে দিতে এই আন্দোলন।

এছাড়া এই সমিতির সাধারণ সম্পাদক বৈদ্যনাথ কোনার বলেন “এ দাবি-দাওয়া যদি সরকার না মানে;তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে।”

এই সভায় উপস্থিত ছিলেন সভাপতি ওম প্রকাশ যশ, রাজকুমার কুমার সাহা কার্যকরী সভাপতি সুভাষ চৌধুরী,কোষাধ্যক্ষ অচিন্ত্য কুমার যশ,সম্পাদক লক্ষী নারায়ন পাল।

Related posts

ভারত-বাংলাদেশ সম্প্রীতি সম্মাননা অ্যাওয়ার্ড

E Zero Point

Erfahrungen und Highlights bei interwetten

E Zero Point

কেন্দ্র সরকার লকডাউনের জন্য আটকে পড়া পরিযায়ী শ্রমিক ও অন্যান্যদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াতের অনুমতি দিল

E Zero Point

মতামত দিন