26/02/2026 : 1:07 PM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

গ্রামপঞ্চায়েত সদস্যের স্বামীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ১১ মার্চ ২০২১:


সড়ক দুর্ঘটনায় মারা গেলেন রানীরহাট গ্রামপঞ্চায়েত সদস্যের স্বামী l গুরুতর আহত হলেন আরো এক ব্যাক্তি l মৃত ওই গ্রামপঞ্চায়েত সদস্যের নাম পরিমল রায় l বয়স আনুমানিক (৩৮) l ঘটনাটি ঘটেছে মেখেলিগঞ্জ মহকুমার অন্তর্গত রানীরহাট অঞ্চলের জিগারগোর এলাকায় l জানা গেছে, মৃত ওই ব্যাক্তি এদিন সাপ্টিবাড়ি থেকে বাইকের কিস্তি দিয়ে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে l এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় l

প্রতিবেশীদের দাবি দুর্ঘটনার শব্দ পেয়ে ছুটে এসে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় চ্যাংড়াবান্ধা স্বাস্থকেন্দ্রে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনায় আহত দেড় l তাঁদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ার ফলে,তাকে জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হসপিটালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে l

অন্যেদিকে স্থানীয়দের দাবি,এই এলাকাটি বরাবরই দুর্ঘটনা প্রবন এর আগেও প্রচুরদুর্ঘটনা ঘটেছে এই এলাকায়, তাঁদের দাবি শিগ্রহী এই এলাকায় স্পিডব্রেকার দেওয়া হোক l ঘটনার খবর পেয়ে,ঘটনাস্থলে অন্তত ঘন্টা তিনেক পরে পৌছায় মেখেলিগঞ্জ থানার পুলিশ l ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ

Related posts

কান্দিতে শেষ মুহূর্তের পুজোর প্রস্তুতি

E Zero Point

জলে ডুবে মৃত্যু হল দুই শিশুকন্যার

E Zero Point

গণধর্ষণের প্রতিবাদে কালনায় তৃণমূলের প্রতিবাদ সভা

E Zero Point

মতামত দিন