15/07/2026 : 9:08 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধর

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ১৩ মার্চ ২০২১:


গাড়ির ভাঙা অংশে সরঞ্জাম চুরি করার অভিযোগে এক যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পুরাতন মালদার নারায়নপুরের নারীঅলি মোড় এলাকায়।


জানা গেছে ওই এলাকায় একটি গোডাউনে রাখা গাড়ির ভাঙ্গা অংশের সরঞ্জাম চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে এক যুবক। এরপর ধৃত ওই যুবককে আম গাছে বেঁধে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পরে খবর পেয়ে মালদা থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে ধৃত ওই যুবকের নাম আরিফ শেখ। বয়স 30 বছর । বাড়ি কালিয়াচক থানার মধু ঘাট এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related posts

হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদের আরোগ্যকামনায় বিজেপির যজ্ঞ-পূজা

E Zero Point

‘পল্লিগান্ধী’র জন্মদিনে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির

E Zero Point

পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আইনজীবীর অভিযোগ

E Zero Point

মতামত দিন