16/07/2026 : 9:58 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বামপ্রার্থীর সমর্থনে সংযুক্তমোর্চার পথসভা ও অবস্থান

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৩ মার্চ ২০২১:


শনিবার বিকেলে চকদিঘী মোড়ে সংযুক্ত মোর্চার আহ্বানে মেমারি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সনৎ ব্যানার্জীর সমর্থনে একটি পথসভা ও অবস্থান কর্মসূচী হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশান্ত কুমার। সিপিআইএমের পক্ষে পিন্টু ভট্টাচার্য, জাতীয় কংগ্রেসের পক্ষে অনীক সাহা বক্তব্য রাখেন।

পার্টী নেতা সুকান্ত কোঙার তার বক্তব্যে বলেন তৃণমূল কংগ্রেসের বিসর্জনের বাজনা বেজে গেছে। মেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মধুসূদন ভট্টাচার্য গত বিধানসভা নির্বাচনে গণতন্ত্র প্রক্রিয়ার হত্যা করেছেন প্রশাসনের সাহায্য নিয়ে।

এই তৃণমূলই পশ্চিমবঙ্গের মাটিতে সাম্প্রদায়িক দল বিজেপিকে নিয়ে এসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন সহানুভূতির রাজনীতি করছেন। কিন্তু মানুষ জানতে চায়ছেন গত ১০ বছরে তৃণমূল সরকার বেকারদের কতজন কে চাকরী দিয়েছেন, কৃষকদের জন্য কি সুবিধা করেছেন, নির্মাণ শ্রমিক, দিন মজুরদের জন্য ও নারী সুরক্ষার জন্য কি করেছেন। এই সবের জবাব ভোটের প্রচারের সময় দিতে হবে।

Related posts

সিপিএইএম পার্টি সদস্যের বিনয়কৃষ্ণ প্রামানিকের জীবনাবসান সাতগেছিয়ায়

E Zero Point

চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতাল চত্বরে বিক্ষোভ পাহারহাটিতে

E Zero Point

জেলা সভাধিপতি ও বিধায়িকা শম্পা ধাড়া পেলেন আরও এক নতুন পদ

E Zero Point

মতামত দিন