30/08/2026 : 4:42 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

২০১১ সালে বামপ্রার্থীর কাছে হারের পর আবার মুখোমুখি অপূর্ব চৌধুরী

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ১৮ মার্চ ২০২১:


সকাল সকাল মঙ্গলকোটের তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরী ভোট প্রচার করলেন ভাল্যগ্রামে। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন অপূর্ব চৌধুরী।

২০১১ সালে তিনি এই মঙ্গলকোট বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন।
মাত্র ১২৪ ভোটে সিপিএমের কাছে তিনি পরাজিত হয়েছিলেন। সিপিএমের প্রার্থী শাহজাহান চৌধুরী তিনি জয়লাভ করেছিলেন।

২০২১ সালে মঙ্গলকোট বিধানসভা তৃণমূল কংগ্রেস ও সিপিএম প্রার্থীর নাম ঘোষণা হয়েছে।
সেই ২০১১ সালে যে প্রতিদ্বন্দ্বী ছিল ২০২১ সালে আবার সেই একই প্রতিদ্বন্দী প্রতিদ্বন্দ্বিতা করছেন মঙ্গলকোট ব্লক এ।

গোটা মঙ্গলকোট বাসি তাকিয়ে আছেন ভোটের রেজাল্ট এর দিকে। কারণ ২০১১ সালের পর থেকে মঙ্গলকোট বিধানসভায় তৃণমূলের সংগঠন অনেকখানি বাড়িয়েছেন অপূর্ব চৌধুরী। জয়লাভের দিক থেকে তিনি অনেকটাই এগিয়ে।

মঙ্গলকোট বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব চৌধুরী জানান তিনি আজ ভোটের প্রচার করতে এসেছেন ভাল্যগ্রাম এ। তিনি জানান ২০২১ সালে ১০০% আশাবাদী তিনি জয়লাভ করবেন।

Related posts

গৃহবধূ বধূকে নির্যাতন ও গৃহ সংস্কারে বাধা অভিযোগ,শশুর বাড়ির লোকের বিরুদ্ধে

E Zero Point

মেমারিতে মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

E Zero Point

ভাগীরথীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে নিখোঁজ বছর পাঁচেকের এক শিশু কন্যা

E Zero Point

মতামত দিন