31/05/2026 : 10:37 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ভোটের প্রচারঃ ফ্লেক্সের ভিড়ে দেওয়াল লিখন হারাতে বসেছে

জিরো পয়েন্ট নিউজ রীতা ভট্টাচাৰ্য, কালনা, ২০ মার্চ ২০২১:


সামনেই বিধানসভা ভোট, প্রতিটি দল তাঁদের নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য দিনরাত এক করে যে যার নিজেরদের মতন করে ফেস্টুনের মাধ্যমে দেওয়াল লিখনের মাধ্যমে বিভিন্ন ভাবে প্রচার করে যাচ্ছে।

প্রচার গুলি দেখে মনেহচ্ছে কে কতো উন্নত মানের প্রোডাক্ট মানুষের হাতে তুলে দিতে পারে, কিন্ত এই আধুনিকতার যুগে, মানুষের জীবন যাত্রা এতোটাই দ্রুত হয়ে গেছে,মানুষ যেকোনো জিনিস সহজেই হাতে পেতে চায়।

তাই এই বছর বিধানসভা ভোটে প্রচারের জন্য ফ্লেক্স এর চাহিদা বেশি, কমসময়ে কম খরচে প্রচার হচ্ছে এবং বৃষ্টি ও রোদে কোনো ভাবেই নষ্ট হচ্ছেনা, নতুন করে কেউ আর দেওয়াল লেখার পেশাতে আসতে চাইছেনা। দেওয়াল লেখা অনেক সময় সাপেক্ষ এবং খরচ বেশি।

দেওয়াল লিখে যা টাকা পায়, তাতে সংসার চলেনা,তবুও প্রতিটি রাজনৈতিক দল পুরোনো ঐতিহ্য কে ধরে রাখতে কিছু দেওয়াল লিখেছে, কিছুকাল বা কিছু বছর পর হয়তো নতুন প্রজন্ম দেয়াল লেখা আর দেখতে পাবে না।

Related posts

রেল কর্মীর তৎপরতায় এক ব্যক্তির প্রান বাঁচল মেমারি রেলওয়ে স্টেশনে

E Zero Point

লকডাউন এর তিন কাহন- মৃৎশিল্পীদের কথা

E Zero Point

বড়শুল টেলিফোন এক্সচেঞ্জে আগুন

E Zero Point

মতামত দিন