27/08/2026 : 5:49 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কলানবগ্রাম তরুণ সংঘের রক্তদান শিবির ও ক্রিকেট প্রতিযোগিতা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ৩১ মার্চ ২০২১:


পূর্ব বর্ধমানের মেমারি ১ এর কলানবগ্রামে পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির সহযোগিতায় ও কলানবগ্রাম তরুণ সংঘের উদ্যোগে একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প আয়োজিত করা হয়।  চক্ষু, দন্ত ও মেডিসিন বিভাগের ডাক্তার বাবুরা এদিন এই শিবিরে প্রায় ২ শতাধিক মানুষের স্ব্যাস্থ্য পরীক্ষা করেন।

কলানবগ্রাম তরুণ সংঘের সেক্রেটারী অরুপ পাল জানান যে, ২০২০ সালে ক্লাবের সদস্য সঞ্জীব পাল, অনিমেষ প্রামানিক ও আশিষ লাহার অকাল প্রয়াণকে স্মরণ করে একটি রক্তদান শিবির ও ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।  ক্লাবের পক্ষ থেকে তিনদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুতুন্ড রামকৃষ্ণ মিশনের মহারাজ, ক্যাকটাসের সিধুদা, পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতির সন্দীপন সরকার সহ অন্যান্যরা।

Related posts

এগারো শরীফে ভক্তদের ঢল

E Zero Point

শহীদ দিবস – অঘোষিত বনধ

E Zero Point

MEMARI: করোনা সংক্রমণ বাড়ছে, অথচ বিজয়া সম্মিলনীতে নেই করোনা বিধি

E Zero Point

মতামত দিন