30/08/2026 : 6:07 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ধর্মনিরপেক্ষতা-কে সামনে রেখে তৃণমূলের মিছিল

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  ১ এপ্রিল ২০২১:


পূর্ব বর্ধমান জেলার, জামালপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের ডাকে থানা মোড় থেকে একটি র‍্যালি হয়। যেখানে জামালপুর বিধানসভার প্রার্থীদের সমর্থনে উক্ত র‍্যালিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ছাড়াও ছিলেন ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষজন, আদিবাসী সম্প্রদায়ের মোড়লরা, খ্রিষ্টানদের ধর্ম গুরু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মৌলানারা।

এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান। জামালপুর বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী হলো কুমার মাঝি, ব্লক সভাপতি শাহাবউদ্দিন মন্ডল, ব্লক যুব সভাপতি ভূতনাথ মালিক ও সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল সহ আরও অন্যান্য অনেকেই। আদিবাসী সম্প্রদায় থেকে হাজির ছিলেন দেবো হেমব্রম, তারক টুডু এবং মঙ্গল সরেন। সংখ্যালঘু সম্প্রদায় থেকে উপস্থিত ছিলেন জালাল সাহেব নজরুল হক, খ্রিস্টান ধর্ম গুরুদের মধ্যে ছিলেন নেপাল এবং ব্রাহ্মণ সম্প্রদায় থেকে ছিলেন গৌতম চ্যাটার্জি শংকর ব্যানার্জি সহ অন্যান্য অনেকেই।

জামালপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মাটি পুনরুদ্ধার করতে পারবে কি অলক কুমার মাঝি? সেটা জানার জন্য অপেক্ষা করতেই হবে ভোটের ফল ঘোষণা হওয়া পর্যন্ত।

Related posts

‘কন্যাশ্রী’ পেল গলসীর তিন কন্যা

E Zero Point

নদীভাঙ্গন গ্রাসে কাবাডি গ্রাম কালিনগর

E Zero Point

শ্রমিক আন্দোলনের বাম নেতা প্রয়াত মেমারিতে

E Zero Point

মতামত দিন