15/07/2026 : 10:28 PM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

রবীন্দ্রনাথ চ্যাটার্জী কাটোয়া শহরকে দূষিত করে ফেলেছেঃ সুনীল মন্ডল

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়, কাটোয়া, ৭ এপ্রিল ২০২১:


পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের নন্দীগ্রামে বিজেপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হল। এই পথসভা থেকে তৃণমূল সরকারের বিভিন্ন দূর্নীতির কথা তুলে ধরেন সাংসদ সুনীল মন্ডল। তৃণমূল সরকার যে বাংলায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে তিনি একথা বলেন। তিনি বললেন,কাটোয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবীন্দ্রনাথ চ্যাটার্জীর যে হার্মাদ বাহিনিরা ঘুরে বেড়াচ্ছে। রবীন্দ্রনাথ চ্যাটার্জী কাটোয়া শহরকে দূষিত করে ফেলেছে, এবং গুন্ডা রাজ চালিয়ে, তোলাবাজি করে কাটোয়া শহরের মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে। এছাড়াও তিনি বললেন ২রা মে এর পর প্রত্যেক মানুষের ব্যাংকের একাউন্টে ১৮ হাজার টাকা ঢুকে যাবে।

রবীন্দ্রনাথ চ্যাটার্জী বললেন, সুনীল মন্ডল যে ভাষায় আমার বিরুদ্ধে কথা বলছে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, সুনীল মন্ডলের নাম নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছি। তৃণমূলের গ্ৰাম কমিটির সভাপতি চিরঞ্জীব রায় জানালেন আমাদের গ্ৰাম খুব শান্ত ভোটের আগে বিজেপির প্রচারে এসে সুনীল মন্ডল আমাদের এলাকায় অশান্তি করার চেষ্টা করছে, ২রা মে ভোটের রেজাল্টের দিন এর জবাব মানুষ দেবে।

Related posts

৭ জানুয়ারি দক্ষিন দিনাজপুরে অভিষেক ব্যানার্জির জনসভার প্রস্তুতি

E Zero Point

সরকারি নির্দ্দেশিকায় বিপাকে শিক্ষক-শিক্ষিকারা

E Zero Point

দুয়ারে সরকারের উপভোক্তাদের ফর্ম ফিলাপ করলেন আইসি

E Zero Point

মতামত দিন