26/08/2026 : 7:22 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

গুসকরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল মহিলা কর্মীরা

জিরো পয়েন্ট নিউজ – জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, মঙ্গলকোট, ১০ এপ্রিল ২০২১:


‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানের মূল লক্ষ্য নিজ নিজ বিধানসভা এলাকায় দলীয় প্রার্থীকে জিতিয়ে ‘দিদি’ মমতা ব্যানার্জ্জীর হাত শক্ত করে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসানো। লক্ষ্য পূরণের লক্ষ্যে গুসকরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ঝাঁপিয়ে পড়েছে মহিলা কর্মীরা। এদের অন্যতম হলেন ১৪ নং ওয়ার্ডের তৃণমূল নেত্রী সাধনা কোনার।


আউসগ্রাম বিধানসভার দলীয় প্রার্থী অভেদানন্দ থাণ্ডারকে নিজ ওয়ার্ড থেকে জেতানোর লক্ষ্যে সাধনা দেবী ওয়ার্ড সভাপতি হাই মল্লিক সহ ওয়ার্ডের মহিলা ও তৃণমূল কর্মীদের নিয়ে ৮ ও ৯ ই এপ্রিল কার্যত দাপিয়ে বেড়ালেন সংশ্লিষ্ট ওয়ার্ডের পূর্ব মাঠপাড়া ও ডোমপাড়া। পৌঁছে গেলেন প্রতিটি মানুষের দুয়ারে। তুলে ধরলেন মমতা ব্যানার্জ্জীর মস্তিষ্ক প্রসূত বিভিন্ন প্রকল্পের সুফল।

প্রসঙ্গত সাধনা দেবী গত কয়েক মাস ধরেই সঙ্গীদের নিয়ে বারবার নিজ ওয়ার্ডের মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন। সাধনা দেবী- ‘দিদি’ আমাদের মূল প্রেরণা। তারপর ‘দাদা’ অনুব্রত মণ্ডল ও শহর সভাপতি কুশল মুখার্জ্জী তো পাশে আছেনই। আমাদের লক্ষ্য দলীয় প্রার্থীকে জেতানো। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি।


কুশল বাবু বললেন – দলীয় প্রার্থীকে জেতানোর লক্ষ্যে আমাদের প্রতিটি কর্মী প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। জয় আমাদের নিশ্চিত।

Related posts

মেমারিতে তৃণমূলের গ্রামীন কর্মীসভা

E Zero Point

রাজ্য সরকারের করোনা পরিস্থিতির ব্যর্থতা ও কেন্দ্রীয় সরকারের রেল বেসরকারী করনের প্রতিবাদে সিপিআইএমের বিক্ষোভ সভা

E Zero Point

উদযাপন নয়, স্বামীজির আর্দশের দিনযাপন করুনঃ মেমারি ১ বিডিও

E Zero Point

মতামত দিন