26/08/2026 : 6:26 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে অভিনেতা দেব

জিরো পয়েন্ট নিউজ কমল বড়া, মন্তেশ্বর, ১০ এপ্রিল ২০২১:


কালনা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবপ্রসাদ বাগের সমর্থনে কালনার কাটিগঙ্গা মাঠে জনসভা করতে এসে, নাম না করে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী (দেব) l

তিনি বলেন, যদি আপনারা ধর্মের হাত শক্ত করেন তাহলে দেশে একদিন এমন হবে শুধু মন্দির থাকবে , মসজিদ থাকবে দেশে থাকবে না, কোনো স্কুল, থাকবে না কোনো হসপিটাল, আপনার বাড়িতে পানীয় জল থাকবে না আর আপনারা কোনো কমপ্লেইন করতে পারবেন না’ কারণ আপনারা তো ধর্মকে চেয়েছিলেন, ধর্ম যদি জেতে তাহলে মনুষ্যত্ব হেরে যাবে, আর মানুষ যদি জেতে তাহলে বেঁচে থাকবে ধর্ম, বেঁচে থাকবে রাজ্য, বেঁচে থাকবে দেশ |

পাশাপাশি করোনা পরিস্থিতিতে ভোট হওয়ার জন্য সকলকে মাস্ক পরারও আবেদন জানান মঞ্চ থেকে দেব | এদিন শনিবার বেলা দশ টায় দেবের আসার কথা থাকলেও সাড়ে বারোটা নাগাদ কালনার কাটিগঙ্গার মাঠে জনসভাস্থলে এসে পৌঁছান দীপক অধিকারী | এদিন দেবকে দেখার জন্য কালনার উঠতি যুবক যুবতীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত l

Related posts

ফ্রি রেশনের নির্দেশিকা জারি করল রাজ্য

E Zero Point

স্কুল যাওয়ার পথে দুর্ঘটনার কবলে শিক্ষক

E Zero Point

সংসারের হাল ধরতে ভাতারে পরিযায়ী শ্রমিকের হাতিয়ার এখন কলম

E Zero Point

মতামত দিন