26/08/2026 : 6:27 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

১৭ ই এপ্রিল শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বস্থলীতে

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৪ এপ্রিল ২০২১: 


আগামী ২২শে এপ্রিল ষষ্ঠ দফায় পূর্বস্থলীর উত্তর বিধানসভা কেন্দ্র এবং পূর্বস্থলীর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে আগামী ১৭ ই এপ্রিল শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন পূর্বস্থলীর উত্তর বিধানসভা কেন্দ্রের বৈদ্যপুর খেলার মাঠে।

এই এলাকায় প্রথম আসছেন মুখ্যমন্ত্রী, আর তাঁকে নিয়ে উৎসাহ উদ্দীপনা রয়েছে এলাকার মানুষের মধ্যে চরমে। তার আগে এদিন বুধবার দুপুরে বৈদ্যপুর খেলার মাঠের প্রস্তুতিপর্ব খতিয়ে দেখতে এলেন জেলা প্রশাসনের আধিকারিকরা।

এদিনই মুখ্যমন্ত্রী সিকিউরিটিদেরও আসার কথা রয়েছে। এদিন জেলা প্রশাসনের আধিকারিকদের সাথে হাজির ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তপন চট্টোপাধ্যায়। তিনি এদিন জানান, পূর্বস্থলী উত্তর এবং দক্ষিণ বিধানসভা মিলিয়ে ব্যাপক লোকের সমাগম হবে। এই এলাকায় আগে মুখ্যমন্ত্রী আসেনি তাকে দেখার জন্য উৎসাহী রয়েছে মানুষেরা। বেশি ভিড় হবে মহিলাদের, আর সমস্ত প্রস্তুতি এদিন খতিয়ে দেখলেন জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা।

Related posts

অবৈধভাবে টাকা তোলার অভিযোগে থানার দ্বারস্থ কাটোয়ার বৃহন্নলা সংগঠন

E Zero Point

শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ডাকে ১১ই জানুয়ারী নবান্ন চলো

E Zero Point

বর্তমানে প্রত্যেক যুবসমাজকে কর্মঠ হওয়া প্রয়োজনঃ অসহায় মানুষের পাশে মেমারির এসটিসি

E Zero Point

মতামত দিন