26/08/2026 : 5:42 PM
আমার দেশ

সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা বাতিল, আপাতত স্থগিত দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাঃ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ১৪ এপ্রিল ২০২১:


করোনা পরিস্থিতির কারণে এবছর ফের বাতিল করা হল সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা। করোনা পরিস্থিতি গোটা দেশে বেড়ে চলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। মে মাস থেকেই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। প্রসঙ্গত উল্লেখ্য করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা বাতিল করার আবেদন জানিয়েছিলেন অনেেকই।

স্থগিত দ্বাদশ শ্রেণির পরীক্ষা করেনা পরিস্থিতির কারণে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। আগামী ৪ মে থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু গোটা দেশে যে করোনা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে উদ্বেগ আরও বেড়েছে। তাই আপাতত পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ জুন ফের পরিস্থিতি পর্যালোচনায় বৈঠবে বসবে শিক্ষা দফতর। তারপরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Related posts

অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাসোসিয়েশন অফ রিনিউয়েবল এনার্জি এজেন্সি অফ স্টেটস (এআরইএএস)-এর ষষ্ঠতম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী

E Zero Point

সুপ্রিম কোর্টের নির্দেশে সর্বভারতীয় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হবে নির্ধারিত সূচিতেই

E Zero Point

আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ গুজরাট ও ওড়িশার কিছু কিছু এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা

E Zero Point

মতামত দিন