27/08/2026 : 8:02 AM
আমার দেশ

রাতের সিদ্ধান্ত সকালে বদলঃ স্বল্প সঞ্চয়ে সুদের হার কমছে না

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ১ এপ্রিল ২০২১:


বুধবার রাতে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, পিপিএফ-এ সুদের হার ০.৭ শতাংশ কমিয়ে ৬.৪ শতাংশ করা হয়েছে৷ অন্যদিকে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি-তে সুদের হার ০.৯ শতাংশ কমিয়ে ৫.৯ শতাংশ করা হয়েছে৷ স্বল্প সঞ্চয়ে সুদের হার প্রতি তিন মাস অন্তর ঘোষণা করা হয়৷ এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে ১ এপ্রিল থেকে আগামী ৩০ জুন পর্যন্ত সংশোধিত সুদের হার ঘোষণা করা হয়েছে৷

প্রবীণদের জন্যও ধাক্কা দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ পাঁচ বছরের মেয়াদের সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমে সুদের হার এক ধাক্কায় ০.৯ শতাংশ কমিয়ে ৬.৫ শতাংশ করা হয়েছে৷ এই সঞ্চয়ের প্রকল্পে তিন মাস অন্তর সুদ পাওয়া যায়৷ এ ছাড়াও এই প্রথমবার সেভিংস ডিপোজিটে বার্ষিক সুদের হার ৪ শতাংশ থেকে কমে ৩.৫ শতাংশ করা হয়েছে৷

বুধবার রাতে এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সমালোচনার ঝড় ওঠে সর্বত্র। রাত পেরোতেই সিদ্ধান্ত বদল করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সকালে টুইট করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, এখনই সুদের হারে কোনও পরিবর্তন ঘটছে না। বরং ২০২০-’২১ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে সুদের যে হার ছিল, তা-ই অব্যাহত থাকবে। ভুল করে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা তুলে নেওয়া হবে।

তবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) -এর সুদের আগের মতোই থাকবে, নাকি নয়া ঘোষণা অনুযায়ী কমবে, তা এখনও খোলসা করেননি সীতারামন।

Related posts

আন্তর্জাতিক যোগ দিবস ২০২৪-এর প্রস্তুতি

E Zero Point

RAMADAN2023: শুক্রবার থেকেই রোজা শুরু

E Zero Point

মেগা কৃষক সচেতনতা শিবির মেমারিতে

E Zero Point

মতামত দিন