15/07/2026 : 2:15 PM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ ফিরো এলো করোনা – মিরাজুল সেখ

এলো আবার ভুবন মাঝে
মারণ ব্যাধি করোনা
সবাই বলে বাঁচাও বাঁচাও !
ওগো আমায় তুমি ধরোনা।

চলছে দেশে ভোটের মোহ
চলছে কতক জমায়েত
মৃত্যু মিছিল হলেও হবে
এটাই তো জীবনের আসল ক্ষেত।

শ্রমিক গুলো মরবে এবার
মরবে কতক দিন মজুর
ধনীর দুলাল বলবে জোরে
ঘরে থাকাটাই আসল সুখ।

সময় থেকেও অবহেলা
করছে কতক দুরাচার
মৃত্যুপুরী হওয়ার পরে
বলবে, দেখতে চাইনা এই মৃত্যু আর।

ডুববে কত সূর্য রশ্মি
অজানা পাহারের দেশে
মৃত্যু আতর মাখবে গায়ে
কুল কত যাবে ভেসে।

শ্মশানে তে ঠাঁই হবেনা
ঠাঁই হবেনা গোরে
বাক্সবন্দী নয়তো ফন্দি
মাটি খনন করে ।

ঈশ্বর আল্লা যিশু বলে
ভয়ে, জপবে কতক নাম
পাপের পিন্ড গলায় বেঁধে ও
বলবে বাচাও রাম রাম।

ধ্বংশাবশেষ আঁকবে আবার
করোনা মহা মানবের কুলে
কত শত নিষ্পাপ প্রাণ
যাবে , অকৃতজ্ঞ মানুষের ভুলে।



দৈনিক কবিতা বিভাগে লেখা পাঠাতে হলে ইমেইল করুন zeropointpublication@gmail.com অথবা ওয়াটসঅ্যাপ করুন 9375434824



 

Related posts

আইপিএস সুখেন্দু হীরার ‘জঙ্গলমহলের ডায়েরি’ প্রকাশ

E Zero Point

রবিবারের আড্ডাঃ জিরো পয়েন্ট সাহিত্য আড্ডাঃ ৮ মে ২০২২

E Zero Point

কবিতা গানে মুখর বাংলার জনরবের সাহিত্য অনুষ্ঠান

E Zero Point

মতামত দিন