22/08/2026 : 4:50 PM
আমার বাংলাট্রেন্ডিং নিউজ

বহিরাগতঃ নেতারা না ভেবেই রাজনৈতিক শব্দ চয়ন করেন


জিরো পয়েন্ট প্রতিবেদন

ভবেশ বসু


(কবি গদ্যকার ও সমালোচক)


“বহিরাগত” শব্দটি কিভাবে এল।সকলেই ভারতবর্ষের নাগরিক। ভারতের যে কোনো জায়গায় যাওয়ায় অধিকার আছে। যে কোনও স্থানে ভোট প্রার্থী হওয়ার। বসবাস করার। কর্ম খুঁজে নেওয়ার। বহিরাগত শব্দটি স্বীকার করলে সংসার জীবনও অচল হবে।
আমরা ভিন্ন রাজ্যে বিবাহ করি। এক জায়গার নারী অন্য জায়গায় ঘর করে। আত্মীয়তা আদান প্রদান হয়। সবচেয়ে বড় কথা, পরিযায়ী শ্রমিক। এক রাজ্যের শ্রমিক ভিন রাজ্যে তাদের শ্রম দেয়। শিক্ষিত যুবক পাড়ী দিয়েছে যেখানে কলকারখানা বেশি। কেউ কি বহিরাগত ?
নেতারা রাজনীতিতে শব্দ ব্যবহার করেন। না ভেবেই শব্দ চয়ন করেন। সেই শব্দ নিয়ে কর্মীরা লোফালুফি করছেন। আজকের ভোটেও তা অব্যাহত ।সব দলই এই শব্দ নিয়ে বিপক্ষকে ঘায়েল করছেন। যা অমার্জনীয় অপরাধ। এভাবে চললে মানুষ ভাগ হয়ে যাবে এপাড়া ওপাড়ায়। সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে। ধ্বসে যাবে সভ্যতার ইমারত। এই একবিংশ শতাব্দীতে আমাদের তো ক্রমশ বিশ্ব নাগরিক হওয়ার কথা !


বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সহ অন্যান্য বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গীমূলক প্রতিবেদন ইমেইল করুন newszeropoint@gmail.com অথবা ওয়াটসঅ্যাপ করুন 9375434824



Related posts

কৃষকদের স্বার্থে বিজেপির ডেপুটেশন

E Zero Point

বিজেপির পথসভা মেমারিতে

E Zero Point

মুর্শিদাবাদের সাগরদীঘি ব্লকের ৩০০ টি পরিবার জলবন্দী

E Zero Point

মতামত দিন