21/04/2026 : 5:19 PM
আমার দেশ

করোনায় পিআইবি আধিকারিক সঞ্জয় কুমার প্রয়াত

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ২৭ এপ্রিল ২০২১:


ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের বরিষ্ঠ আধিকারিক সঞ্জয় কুমার কোভিড-১৯ আক্রান্ত হয়ে আজ সকালে পরলোক গমন করেছেন। গতকাল তাঁকে দিল্লীর জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়।

পিআইবি-র মিডিয়া এবং কমিউনিকেশন বিভাগের সহকারী অধিকর্তা সঞ্জয় কুমার ন্যায়বিচার ও ক্ষমতায়ণ মন্ত্রকের প্রয়োজনীয়  প্রচার বিষয়ে দেখাশোনার দায়িত্বে ছিলেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি পর্যটন মন্ত্রকের প্রচারমূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। আইআইএস হিসেবে ৩৪ বছরেরও বেশি কর্মজীবনে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতাধীন পিআইবি-র বিভিন্ন প্রচার ইউনিটের দায়িত্বও সামলেছেন। একজন কেন্দ্রীয় মন্ত্রীর ব্যক্তিগত কর্মী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সঞ্জয় কুমার এনসিইআরটি-এর জনসংযোগ আধিকারিক হিসেবেও দায়িত্বভার সামলেছেন। তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী ও এক ছেলেকে।

সঞ্জয় কুমারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকরা।

পেশাদারি দক্ষতা এবং জনসেবার কাজের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

Related posts

শক্তিগড় জুট পার্কে স্বচ্ছতা পাখওয়াদা পালন

E Zero Point

মধ্যপ্রদেশে ১১ হাজার কোটি টাকা ব্যয়ে ৪৫টি মহাসড়ক প্রকল্পের শিলান্যাস

E Zero Point

ই-গোপালা অ্যাপ –এর সূচনা করবেন প্রধানমন্ত্রী

E Zero Point

মতামত দিন