15/09/2026 : 6:27 AM
আমার দেশ

করোনায় পিআইবি আধিকারিক সঞ্জয় কুমার প্রয়াত

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ২৭ এপ্রিল ২০২১:


ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের বরিষ্ঠ আধিকারিক সঞ্জয় কুমার কোভিড-১৯ আক্রান্ত হয়ে আজ সকালে পরলোক গমন করেছেন। গতকাল তাঁকে দিল্লীর জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়।

পিআইবি-র মিডিয়া এবং কমিউনিকেশন বিভাগের সহকারী অধিকর্তা সঞ্জয় কুমার ন্যায়বিচার ও ক্ষমতায়ণ মন্ত্রকের প্রয়োজনীয়  প্রচার বিষয়ে দেখাশোনার দায়িত্বে ছিলেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি পর্যটন মন্ত্রকের প্রচারমূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। আইআইএস হিসেবে ৩৪ বছরেরও বেশি কর্মজীবনে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতাধীন পিআইবি-র বিভিন্ন প্রচার ইউনিটের দায়িত্বও সামলেছেন। একজন কেন্দ্রীয় মন্ত্রীর ব্যক্তিগত কর্মী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সঞ্জয় কুমার এনসিইআরটি-এর জনসংযোগ আধিকারিক হিসেবেও দায়িত্বভার সামলেছেন। তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী ও এক ছেলেকে।

সঞ্জয় কুমারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকরা।

পেশাদারি দক্ষতা এবং জনসেবার কাজের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

Related posts

নোবেলজয়ী পদার্থবিদ স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমনের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

ব্যয় সাশ্রয়ী উপাদানে নির্মিত উন্নতমানের চুম্বক বৈদ্যুতিক যানবাহন চলাচলে আরও সুবিধা এনে দেবে

ezeropoint +91 7797331771

‘বিজেপির পাতা ফাঁদে’- জনগণঃ অঙ্কটা কি ভাবতে হবে…..

ezeropoint +91 7797331771

মতামত দিন