27/08/2026 : 7:12 AM
আমার দেশ

প্রথম অক্সিজেন এক্সপ্রেস দিল্লীতে পৌঁছেছে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ২৭ এপ্রিল ২০২১:


ভারতীয় রেল দেশের বিভিন্ন জায়গায় তরলীকৃত চিকিৎসা অক্সিজেন সরবরাহের কাজ চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ৬টি অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ২৬টি ট্যাঙ্কের সাহায্যে ১০ হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে ৪৫০ মেট্রিক টন তরলীকৃত অক্সিজেন মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লীতে পৌঁছে দিয়েছে।

বর্তমানে আরও একটি অক্সিজেন এক্সপ্রেস ট্রেন বোকারো থেকে জব্বলপুর হয়ে ভোপালে যাচ্ছে। এই ট্রেনটিতে ৬টি ট্যাঙ্কারে ৬৪ মেট্রিক টন তরলীকৃত অক্সিজেন রয়েছে। এটি ভোপাল ও জব্বলপুর শহরের মাধ্যমে  মধ্যপ্রদেশে অক্সিজেনের চাহিদা পূরণ করবে।

লক্ষ্ণৌ থেকে আর একটি ফাঁকা রেক বোকারোতে পৌঁছেছে, যা উত্তরপ্রদেশের অক্সিজেন সরবরাহ পুনরায় পূরণ করে অক্সিজেন ট্যাঙ্কারগুলির আরও একটি সেট নিয়ে আসবে।

দিল্লীতে আজ ভোরে ৭০ মেট্রিক টনেরও বেশি তরলীকৃত চিকিৎসা  অক্সিজেন বহনকারী প্রথম অক্সিজেন এক্সপ্রেস ট্রেন পৌঁছেছে।

এখনও পর্যন্ত আনুমানিক ভারতীয় রেল উত্তরপ্রদেশে ২০২ মেট্রিক টন, মহারাষ্ট্রে ১৭৪ মেট্রিক টন এবং দিল্লীতে ৭০ মেট্রিক টন তরলীকৃত চিকিৎসা  অক্সিজেন সরবহার করেছে। আগামী ২৪ ঘন্টায় মধ্যপ্রদেশে ৬৪ মেট্রিক টন অক্সিজেন পৌঁছাবে।

Related posts

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য ভালো পুষ্টিকর খাবার প্রয়োজন

E Zero Point

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফর

E Zero Point

রাতের সিদ্ধান্ত সকালে বদলঃ স্বল্প সঞ্চয়ে সুদের হার কমছে না

E Zero Point

মতামত দিন