07/09/2026 : 7:20 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমেমারি

পূর্ব বর্ধমানে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে

জিরো পয়েন্ট নিউজ অনন্যা সাঁতরা পাল, সাতগেছিয়া, ২৮ জুন ২০২১:


আবারো বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি দু’নম্বর ব্লকের বোহার এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সূত্র অনুযায়ী জানা যায় বুলবুল মন্ডল নামে এক বিজেপি কর্মী তার নিজের বাড়ি থেকে বেরোবার সময় বেশকিছু তৃণমূলের দুষ্কৃতী তার ওপর হামলা চালায় এবং তাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে।

বর্তমানে আহত বিজেপি কর্মী পাহাড়হাটী ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। পূর্ব বর্ধমান জেলার বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার জানান যে তারা পুলিশ প্রশাসনের পাশাপাশি মানবাধিকার কমিশনের বিষয়টি জানাবেন।

পাশাপাশি এই ঘটনায় রাজনীতির কোন যোগ নেই এবং এটা আক্রান্ত ব্যক্তির পারিবারিক বিবাদের জের বলেই দাবি করেন দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মোহাম্মদ ইসমাইল। এদিনের এই ঘটনার জেরে বর্তমানে রাজনৈতিক তরজা তুঙ্গে ও এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

Related posts

ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত সংকট, এগিয়ে এলেন বিদায়ী মন্ত্রী

শ্রমিক দিবসে রাস্তাঘাট জীবাণুমুক্ত করার উদ্যোগ

প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজী উদ্ধার রঘুনাথগঞ্জে

মতামত দিন