27/08/2026 : 12:53 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

এটিএম প্রতারণাঃ ৫০ হাজার টাকা গায়েব

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ৭ জুলাই ২০২১:


এটিএম প্রতারণার ফাঁদে পড়ে প্রায় ৫০ হাজার টাকা হারালেন এক সরকারি কর্মী। বুধবার এই মর্মে মালদা সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই সরকারি কর্মী।


জানা গেছে ওই সরকারি কর্মীর নাম মোজাম্মেল হক। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার কমলাবাড়ী এলাকায়। চলতি মাসের ৪ ই জুলাই রাত্রে তার মোবাইল নাম্বারে একটি ফোন আসে। ফোনে বলা হয় তার এটিএম বন্ধ হয়ে গেছে এর জন্য এখনই এটিএমের নাম্বার লাগবে। কিছু না ভেবে এটিএমের নাম্বার বলে ফেলেন ওই সরকারি কর্মী।

এরপরই দেখেন তার অ্যাকাউন্ট থেকে ৪০১৪৯ টাকা কেটে নেওয়া হয়েছে। পরেরদিন হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। বুধবার ওই সরকারি কর্মী আবার মালদা সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Related posts

মেমারিতে ২০০০ বৃক্ষ রোপনের সিদ্ধান্ত টিম আঁচলের

E Zero Point

এক অন্য ইলিশ উৎসবে সামিল কলকাতা

E Zero Point

গুজরাতে মৃত নাবালকের দেহ উদ্ধার মেমারিতে

E Zero Point

মতামত দিন