28/02/2026 : 11:54 PM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন পালন মুর্শিদাবাদে

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ৭ জুলাই ২০২১:


আজ ৮ ই জুলাই। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসুর ১০৮ তম জন্ম দিবস। তার জন্ম দিবস সারা রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে। জননেতা স্মরণে রাজনৈতিক আলোচনা, রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সারা রাজ্যের মত এদিন জননেতা কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো নবগ্রাম সিপিআইএমের দপ্তর মুজাফফর আহমেদ শতবর্ষ ভবনে। এখানে তার প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধায় স্মরণ করেন পার্টি নেতা কমরেড মুকুল মন্ডল, সঞ্জীব পান্ডে, হাবিবুর রহমান প্রমূখ। কমরেড বসুর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন মুকুল মন্ডল।

 

Related posts

গাপ্পি মাছের চারা বিতরণ

E Zero Point

বাস-ট্রেকার শ্রমিকদের ঈদ বোনাস মেমারিতে

E Zero Point

আজাদি শীর্ষক পদযাত্রা বর্ধমানে

E Zero Point

মতামত দিন