28/08/2026 : 9:21 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মেমারিতে, দুই শিশু সহ মৃত ৩

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ৮ জুলাই ২০২১:


সাত সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক মহিলা সহ দুই শিশুর মৃত্যু হল। গুরুতর ভাবে জখম হয়েছে ১১জন। মেমারি থানার অন্তর্গত কালনা-দেবীপুর রোডে পলতা গ্রামের কাছে বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মেমারি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে মেমারি হাসপাতালে নিয়ে যায়। পরে সকলকে বর্ধমানের অনাময় হাসপাতালে এবং বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহ্স্পতিবার ভোরে একটি ট্রাক্টর করে আদিবাসী সম্প্রদায়ের প্রায় ১৪-১৫ পুরুষ,মহিলা, শিশু সহ বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। সেই সময় কালনা-দেবীপুর রাস্তায় উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী গাড়ি ট্রাক্টর টিকে ধাক্কা মারে। ট্যাক্টরের পিছনের ডালা খুলে যায়। পুলিশ দুটি গাড়ি সহ চালক কে আটক করেছে। মনে করা হচ্ছে গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা।

মেমারি থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয়, মৃতদের নাম রূপালী বাসকে (৪২ )। পরে অনাময় হাসপাতালে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে, লক্ষী মাণ্ডি (১৫ ), রাজদীপ বাসকে (৭)। এদের বাড়ি হুগলি জেলার পাণ্ডুয়া থানার পাইরা, চাঁদারিপাড়া এলাকায়।

 

Related posts

সাতসকালে ট্যাঙ্কার থেকে গ‍্যাস বেরিয়ে বিপত্তি বর্ধমানে

E Zero Point

লাদাখে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি মিছিল মঙ্গলকোটের নতুনহাটে

E Zero Point

বাদনা পরবের সমাপ্তি অনুষ্ঠান মঙ্গলকোটের উপল গাঁওতা ক্লাবে

E Zero Point

মতামত দিন