29/08/2026 : 11:39 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

মধুচক্র চলার সন্দেহে আটক দুই

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১২ জুলাই ২০২১:


স্থানীয়দের অভিযোগে বহরমপুরে মধুচক্র চলার সন্দেহে একটি বাড়ি থেকে আটক দুই। রবিবার বহরমপুর থানার চুঁয়াপুর বিবেকানন্দপল্লী এলাকায় একটি বাড়ি থেকে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে একজন মহিলা ও একজন পুরুষ সহ দুই জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার একটি বাড়িতে বাইরের লোকের যাতায়াত ছিল এবং সেখানে মধুচক্র চলত।

এদিন দুপুরে স্থানীয়রা একটি ঘরের মধ্যে  অপরচিত এক পুরুষ ও এক মহিলাকে দেখতে পেয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়। বহরমপুর থানার পুলিশ এসে ওই পুরুষ ও মহিলাকে আটক করে নিয়ে যায়। ঘটনার পর থেকে বাড়ির মালিক পার্থ বিশ্বাস পলাতক বলে জানা গিয়েছে। বহরমপুর থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

মুর্শিদাবাদ_রক্তিম সিদ্ধান্ত

Related posts

মালোকাই জয়ের স্বপ্নে কালনার সায়নী আবার জলে

E Zero Point

আসন্ন দুর্গাপুজোয় মেমারি বিজেপির বস্ত্রদান

E Zero Point

মেমারিতে একাধিক ব্রিজের দৈনদশা

E Zero Point

মতামত দিন