27/08/2026 : 5:23 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

৫০ লক্ষ টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১২ জুলাই ২০২১:


জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ থানা গোপন সূত্রে খবর পেয়ে নিউ হাউস নগর এলাকার একটি বাড়ি থেকে মোর্তুজা শেখ নামে এক ব্যক্তিকে আটক করে এবং তার কাছ থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। জঙ্গিপুর পুলিশ জেলার এস.পি ওয়াই রঘুবংশী জানান, গোপন সূত্রে খবর পেয়ে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ গতকাল বিকেল নাগাদ তার বাড়িতে হানা দেয় এবং তার কাছ থেকে ৯০০০০ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট করে সামশেরগঞ্জ থানার পুলিশ যার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা।

ধৃত ব্যক্তি এই ব্যবসার সঙ্গে যুক্ত থাকাকালীন তার সম্পত্তি বাড়িয়েছে বলেও জানান এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে জঙ্গিপুর জেলা পুলিশ।ওই ধৃত ব্যক্তির সঙ্গে কে বা কারা যুক্ত আছে পাশাপাশি বাংলাদেশে কোন এলাকা দিয়ে ইয়াবা ট্যাবলেট পাচার হয় সেই ব্যাপারে তদন্ত শুরু করেছে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ। ব্যক্তিকে সাত জঙ্গিপুর মহাকুমা তোলা হল এই সাতদিনের রিমান্ডে নেওয়া হবে বলেও জানান।

 

Related posts

বিনামূল্যে গাছতলায় শিক্ষাদান কালনায়

E Zero Point

জনবিরোধী নীতি বিরুদ্ধে মেমারিতে তৃণমূলের বাইক মিছিল

E Zero Point

বেআইনি মদ উদ্ধার মেমারিতে

E Zero Point

মতামত দিন