27/08/2026 : 3:56 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান শতাধিক বিজেপি কর্মীর

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৮ জুলাই ২০২১:


শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের দু’নম্বর অঞ্চলে পাল্লা নীলকুঠি বাজারে বিজেপি ছেড়ে পুরুষ মহিলা মিলে শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করে। এছাড়াও আগামী ২১ শে জুলাই শহীদ দিবস উপলক্ষে একটি পথ সভা অনুষ্ঠিত হয় দোলুই বাজার দু’নম্বর অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে।

এই পথ সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জি, পূর্ব বর্ধমান জেলার এসসি ও ওবিসি সেলের সহ-সভাপতি সমিরন মজুমদার, মেমারি ১ নম্বর ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি প্রলয় পাল, মেমারি ১ নম্বর ব্লক সংখ্যালঘু সভাপতি মীর পারভেজ, শিক্ষক সংগঠনের নেতা মৃন্ময় ঘোষ, ও স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।

এই পথ সভাতেই উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিজেপি ছেড়ে আসা কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলে যোগদান করায়। উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উপস্থিতিতে এই পথসভা যোগদান সভায় পরিণত হয়। বহু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই পথ সভায় অংশগ্রহণ করে। মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো।

Related posts

মন্তেশ্বরের শিক্ষিত বেকারদের কাজ চায়ঃ অনুপম ঘোষ

E Zero Point

পথ অবরোধ নতুনবন্দর চাচার বাড়ি এলাকায়

E Zero Point

পান্ডুয়ায় রক্তদান উৎসব

E Zero Point

মতামত দিন