26/08/2026 : 3:04 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

পূর্ব বর্ধমানে ৬ বছরের শিশুকন‍্যাকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক

জিরো পয়েন্ট নিউজ, আমিরুল ইসলাম, ভাতার:


অমানবিক ঘটনা ঘটে গেল পূর্ব বর্ধমানের ভাতারের খেরুর গ্রামে। ৬ বছরের আদাবাসী নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষনের অভিযোগ। অভিযোগ দায়ের করা হয়েছে ভাতার থানায়।

জানা গেছে মুখে কাপড় বেঁধে ৬ বছরের একটি আদিবাসী শিশু কন্যা কে  সন্ধ্যা আটটার সময় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মাঠে ধর্ষণ করে বলে পরিবারের অভিযোগ। বাড়িতে দুই বোন ছিল।বাবা ও মা না থাকার সুযোগে তুলে নিয়ে যায় বলে অভিযোগ।


রাত্রির একটার সময় ওই শিশু নিজেই প্রাণ বাঁচিয়ে বাড়িতে ফিরে। এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে ভাতারের খেরুর গ্রামে। আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ভাতার থানায় দ্বারস্থ হয়েছেন ওই পশুর দৃষ্টান্তমূলক সাজার জন্য।

ধর্ষণকারীর নাম তীর্থ বাগ বাড়ি ভাতারের খেরুর গ্রামে।
লিখিত অভিযোগ জানানো হয়েছে ভাতার থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে। আসামি খোঁজে তল্লাশি চালাচ্ছে ভাতার থানার পুলিশ। পরিবারসহ গ্রামবাসীদের দাবি ওই ব্যক্তির দৃষ্টান্তমূলক সাজা দিক প্রশাসন।

Related posts

সংখ্যালঘু সেলের ছাত্রাবাস উদ্বোধন বর্ধমানে

E Zero Point

ইয়াস কবলিত মানুষের পাশে “রামিসা রুরাল ওয়েলফেয়ার সোসাইটি”

E Zero Point

মুর্শিদাবাদে ব্যাপক বোমাবাজি

E Zero Point

মতামত দিন