04/08/2026 : 2:12 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

Positive News : বন্ধুর মৃত্যু বার্ষিকীতে অভাবী ছাত্রদের হাতে স্কলারশিপ প্রদান মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ২৮ জুলাই ২০২১:


সাল ২০২০। ২৮ জুলাই।  বাড়ি থেকে কাজে যাওয়ার সময় রাস্তায় এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারায় মেমারি শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াস এর সদস্য শুভজিৎ দে। যে মেমারিবাসীর কাছে আবির নামে পরিচিত এক নাম।

প্রয়াসের সভাপতি ও বিশিষ্ট শিক্ষক মানস রায় জানান যে, আবির প্রয়াসের সাথে যুক্ত ছিল ২০১৬ থেকেই। প্রয়াস এর সকল সদস্যের মত সে ও স্বপ্ন দেখত অভাবী ছাত্রদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেবে। শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত দের পাশে দাঁড়াবে। কিন্তু দুর্ঘটনা তার সেই স্বপ্ন ব্যর্থ করে দিয়েছে। আবিরের এই পৃথিবী থেকে বিদায় নিলেও তার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে টিম প্রয়াস অঙ্গীকার করে আবির দের মৃত্যু বার্ষিকীতে প্রতি বছর অভাবী ছাত্রদের হাতে স্কলারশিপ প্রদান করবে। তিনি আরও জানান যে, ‘মানুষ বাঁচে তার কর্মের মধ্যে দিয়ে, আয়ু দিয়ে নয়।’ তাই টিমের সকল সদস্যকে সৎ কর্ম করার ও মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বুধবার আবিরের মৃত্যুবার্ষীকিতে এবছর আবির মেমোরিয়াল স্কলারশিপ ৫ জন ছাত্রের হাতে তুলে দিলো টিম প্রয়াস। মেমারিতে প্রয়াসের উদ্যোগে আয়োজিত এক স্মরণ সভায় আবিরের বাড়ির সদস্যদের মাধ্যমে এই স্কলারশিপ প্রদান করা হয়।

 

Related posts

সাপের কামড়ে মৃত্যু মেমারির যুবকের

E Zero Point

বর্ধমানের তেজগঞ্জে প্রকাশ্য দিবালোকে খুন হলেন এক বৃ্দ্ধ

E Zero Point

পালসিটে পুলিশ-সিপিআইএম কর্মীদের বচসাঃ মেমারিতে ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া

E Zero Point

মতামত দিন