26/08/2026 : 11:33 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

পূর্ব বর্ধমানে মদ্যপ ছেলের হাতে মৃত্যু অসুস্থ বাবার

জিরো পয়েন্ট নিউজ কমল বড়া, মন্তেশ্বর, ২৮ জুলাই ২০২১:


সমাজ আজ কোথায় এসে দাঁড়িয়েছে? নেশার কারণে নিজের সন্তানের হাতেই মার খাচ্ছে বাবা-মা। এমনকি মদের নেশায় বিভোর ছেলে হত্যা করলো জন্মদাতাকে।


মদ খাওয়ার প্রতিবাদ করাই মদ্যপ ছেলের হাতে আক্রান্ত মা। মারমুখী মদ্যপ ছেলে ঘুম থেকে তুলে বাবাকে পিটিয়ে মারার অভিযোগ ছেলের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কালনার বুলবুলিতলা ফাঁড়ি র অন্তর্গত কাকুরিয়া পঞ্চায়েতের মেডগাছি গ্রামে,মৃত ওই ব্যক্তির নাম কুমুদরঞ্জন হালদার।

আজ ভোর তিনটে নাগাদ মদ খেয়ে বাড়ি ফেরে গুণধর ছেলে বিশ্বজিৎ হালদার। তখনও পর্যন্ত ছেলের আশায় না ঘুমিয়ে বাড়িতেই খাবার নিয়ে বসেছিল মা অঞ্জলী হালদার। মদ খেয়ে কেন বাড়ি এসেছিস? এই প্রশ্ন করতেই মাকে মারতে শুরু করে মদ্যপ ছেলে বিশ্বজিৎ হালদার। এমন কি মায়ের গলায় হাঁসুয়া পর্যন্ত ধরে গুণধর ছেলে।

তখনই প্রাণভয়ে মা বাড়ি থেকে পালিয়ে গেলে, ঘুমন্ত বাবাকে খাট থেকে তুলে মারধর শুরু করে ছেলে বিশ্বজিৎ। ছেলের মারে গুরুতর অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে থাকলে, তাকে উদ্ধার করে প্রথমে মধুপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, পরবর্তী সময় কালনা মহকুমা হসপিটালে নিয়ে আসার সময় ধাত্রীগ্রামের কাছেই মৃত্যু হয় সত্তর ঊর্ধ্ব ওই বৃদ্ধ কুমুদরঞ্জন হালদারের। ঘটনার পর গুণধর ওই ছেলে বিশ্বজিৎ হালদারকে আটক করেছে বুলবুলিতলা ফাঁড়ি পুলিশ। ঘটনার পর এলাকায় নেমেছে শোকের ছায়া।

Related posts

সারাভারত ক্ষেত মজুর ইউনিয়নের ডেপুটেশন গলসি পঞ্চায়েতে

E Zero Point

আসানসোল ও খড়গপুরে শুরু হতে চলেছে ইন্ডিয়া ট্যুর এন্ড ট্যুরিজম প্রদর্শন

E Zero Point

MEMARI: করোনা সংক্রমণ বাড়ছে, অথচ বিজয়া সম্মিলনীতে নেই করোনা বিধি

E Zero Point

মতামত দিন