26/08/2026 : 5:43 PM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

হাঁসুয়ার কোপ মেরে যুবককে খুনের চেষ্টা মুর্শিদাবাদে

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ২৮ জুলাই ২০২১:


পিছন দিক থেকে মাথা লক্ষ্য করে হাঁসুয়ার কোপ মেরে এক যুবককে খুন চেষ্টা করার ঘটনায় উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের কান্দি থানার গোকর্ণ এলাকায়। বুধবার রাতে ঘটনাটি ঘটে কান্দি বহরমপুর রাজ্য সড়কের উপর কান্দি থানার গোকর্ণ পাওয়ার হাউস মোড়ের কাছে।

অপরদিকে ঘটনার পর পথচলতি মানুষ ও এলাকার গ্রামবাসীরা রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় যুবককে উদ্ধার করে গোকর্ণ ব্লক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দেখে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে করে। পরে খবর পেয়ে কান্দি  থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে,  যুবকের নাম আসারুল শেখ (৩৫) ।বাড়ি বড়ঞা থানার কুমড়ায় গ্রামে।

তবে কি কারনে এই নিঃসংশ ভাবে খুন করার চেষ্টা করা হয়েছে যুবককে তা এখনও পরিষ্কার হয়নি। প্রাথমিক তদন্তের পর পুলিশ আরও জানতে পেরেছে, এদিন বহরমপুর থেকে মোটর বাইক নিয়ে বাড়ি ফিরছিল যুবক আসারুল শেখ। প্রচন্ড বৃষ্টির জন্য রাত আটটা নাগাদ গোকর্ণ পাওয়ার হাউস মডেল একটি চায়ের দোকানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। বৃষ্টি থামতেই নিজের মোটর বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হবার মুহূর্তেই পিছন দিক থেকে কেউ ঝাবার কোপ মারে আসারুল কে ।এই ঘটনার পিছনে কি কারণ রয়েছে কোন রাজনৈতিক কারণ রয়েছে কিনা সমস্ত কিছুর তদন্ত শুরু করা হয়েছে। অপরদিকে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়।

Related posts

মেমারি পৌর শহরে ওয়ার্ডভিত্তিক গুণিজন সংবর্ধনা

E Zero Point

মনীশ খুনের মামলায় সিআইডিতে আস্থা হাইকোর্টের

E Zero Point

রাস্তা তৈরিকে কেন্দ্র করে মঙ্গলকোজালপাড়ায় গোলমাল

E Zero Point

মতামত দিন