27/08/2026 : 4:24 PM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

গলসীর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিন মহিলা শ্রমিকের

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ২৯ জুলাই ২০২১:


আবার মর্মান্তিক পথ দুর্ঘটনা পূর্ব বর্ধমানের গলসিতে। বৃহস্পতিবার সকালে জাতীয় সড়ক ধরে হেঁটে মাঠে কাজে যাবার সময়  প্রাণ গেল তিন মহিলা শ্রমিকের। মৃত শ্রমিকদের নাম শিউলি লোহার (২৮), গায়ত্রী বাগ বয়স (৫০), জবা বাগ (২৪)। গুরুতর আহত হয়ে বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রুমা লোহার(৩৫)।

জানা যায় গলসির তিন বটতলার কাটিং এর কাছে অজানা একটি গাড়ি তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয় মানুষ গলসি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজন মহিলাকেই উদ্ধার করে বর্ধমান মেডিকেলে পাঠালে চিকিৎসক এঁদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন।

Related posts

সুমিতা আজও অপেক্ষায়, কখন আসবে তার দুয়ারে সরকার

E Zero Point

পূর্ব বর্ধমানে মদ্যপ ছেলের হাতে মৃত্যু অসুস্থ বাবার

E Zero Point

কলকাতায় লক্ষাধিক টাকা ও গহনা চুরিঃ মেমারিতে পুলিশের হাতে পাকড়াও

E Zero Point

মতামত দিন