29/09/2026 : 1:18 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

দামোদরের জল ছাড়ার পরিমান বাড়লে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান, ৩০ জুলাই ২০২১:


টানা তিন দিনের বৃষ্টিতে দামোদরের জলাধারের জল বেড়ে যাওয়ায় দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমান বেড়েছে ।জল ছাড়ার পরিমান এখন ৪৭,৬০০ কিউসেক। দক্ষিণ বঙ্গ সহ ঝাড়খণ্ডেও বৃষ্টি হচ্ছে, তার ফলে পাঞ্চেত ও মাইথন ড্যাম থেকে জল ছাড়ার পরিমান বেড়েছে । পাঞ্চেত ড্যাম থেকে ২২,০০০ কিউসেক এবং মাইথন থেকে ১২,০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে ।

তবে এই জল ছাড়ার পরিমান আরও বাড়বে। কারণ ঝাড়খণ্ডে আরও কয়েক দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমান বাড়বে। এমনিতেই তিন দিনের বৃষ্টিতে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ার বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়েছে। দামোদরের জল ছাড়ার পরিমান বাড়লে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

Related posts

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মেমারি ২ নম্বর ব্লক ও শান্তিকানন ওয়েলফেয়ার হোমে পালিত হলো রাখিবন্ধন উৎসব

ezeropoint +91 7797331771

আপনি কি জানেন কোথায় আঠারোটি হাত যুক্ত মহালক্ষ্মী পুজো হয়?

ezeropoint +91 7797331771

প্রাকৃতিক বিপর্যয় কে উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভাতারে রক্তদান শিবির

মতামত দিন