21/04/2026 : 8:42 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে ইলেকট্রিক রেল পোলে ট্রাকের ধাক্কা, গভীর রাতে রসুলপুর এলাকা বিদ্যুৎ সংযোগহীন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৫ অগাষ্ট ২০২১:


শনিবার গভীররাতে পূর্ব বর্ধমান জেলার মেমারি ইলেকট্রিক অফিস সন্নিকটস্থ মকদম মার্কেটের কাছে একটি চাল বোঝায় ১২ চাকার ট্রাক ২ টি ১১ হাজার কেভি ইলেকট্রিক রেল পোলে ধাক্কা মারায় ইলেকট্রিক তার সহ ও দুটি খুঁটি ভেঙে পড়েছে। যার ফলে রসুলপুর ফিডার ক্ষতিগ্রস্ত হয় এবং গভীর রাত থেকে রসুলপুরের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীর কাছে জানা যায়, রাত প্রায় ১টা নাগাদ একটি ১২ চাকার চাল বোঝায় ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। ড্রাইভার ও খালাসী সঙ্গে সঙ্গে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে।

ইলেকট্রিক অফিসের কর্তব্যরত আধিকারিক পার্থ মাঝি ও কৌশিক চৌধুরী জানান যে, রাত থেকেই মেরামতির কাজ চলছে। ফিডার পরিবর্তন করে রসুলপুর এলাকায় বিদ্যুৎ সংযোগ করার ব্যবস্থা করা হচ্ছে।

Related posts

নতুন শিক্ষানীতির বিরুদ্ধে মিছিল, বিক্ষোভ পূর্বস্থলীতে

E Zero Point

বালিকা বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিঃ মেমারিতে বর্ণাঢ্য পদযাত্রা

E Zero Point

মঙ্গলকোটের চানক অঞ্চলে দুয়ারে সরকার

E Zero Point

মতামত দিন