28/05/2026 : 6:10 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

ল্যাপটপ, মোবাইল, টোটো ও সাইকেল চোর গ্রেপ্তার

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ৪ সেপ্টেম্বর ২০২১:


চুরি যাওয়া নামিদামি কোম্পানির ল্যাপটপ, মোবাইল সহ টোটো ও সাইকেল উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মালদা শহরের মালঞ্চপল্লী এলাকা থেকে উদ্ধার করে সামগ্রী।

উদ্ধার হয়েছে দুটি ল্যাপটপ, ৩ টি বাইক, ৩ টি টোটো, ৩ টি গ্যাস সিলিন্ডার, মোবাইল ৪ টি ও ১৬ টি সাইকেল। পুলিশ সুত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম রাজ সাহা(৩৬)।বাড়ি মালদা শহরের মালঞ্চপল্লী এলাকায়।অভিযুক্ত কে মালদা জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়।



Related posts

বিশ্ব পুস্তক দিবসে মেমারির ক্ষুদে পড়ুয়ারা

E Zero Point

ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত কুড়িটি বাড়ি

E Zero Point

মেমারিতে খাঁড়ো যুবক সংঘ ও মাধ‍্যমিক শিক্ষক সমিতির প্রজাতন্ত্র দিবস পালন

E Zero Point

মতামত দিন