20/09/2026 : 9:27 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

অমানবিকতার চরম নিদর্শনঃ সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার রেল লাইনের ধারে

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ১৪ সেপ্টেম্বর ২০২১:


মঙ্গলবার সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন কৃষ্ণপল্লী এলাকায় রেললাইনের ধার থেকে উদ্ধার সদ্যজাত শিশুর মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন রেললাইনের ধারে আবর্জনা মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় সদ্যোজাত শিশুর দেহ দেখতে পান তারা।

তাদের অনুমান মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ওই সদ্যজাত শিশুর দেহ ফেলা হতে পারে। শিশুটির হাতে ক্লিপ লাগানো রয়েছে। স্থানীয়রা খবর দেন ইংরেজবাজার থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। কে বা কারা সদ্যজাত শিশুর মৃতদেহ আবর্জনায় ফেলে পালিয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ।



Related posts

মাধ্যমিকে ‘পা দিয়ে ‘ লিখে জীবন স্বপ্ন জয় করতে চায় মানসী

ezeropoint +91 7797331771

কেবল ক্রিকেটই নয় মানবিকতার অপর নাম টিম সিএফবি

ezeropoint +91 7797331771

রাস্তার উপর শুয়ে কৃষি বিলের বিরোধিতা ভাতারে

ezeropoint +91 7797331771

মতামত দিন