26/08/2026 : 4:53 PM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ২০ ডিসেম্বর ২০২১:


মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত রণগ্রাম এলাকায় বহরমপুর সাঁইথিয়া ১১ নম্বর রাজ্য সড়কের উপর রবিবার রাত্রে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। জানা গিয়েছে পারিবারিক কাজ সেরে নোয়াপাড়া এলাকা থেকে নিজের বাড়ি কান্দি থানার ভবানীপুর এলাকায় ফিরছিল ওই যুবক তখনই মোটরবাইকটি দুর্ঘটনার শিকার হয় যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হল ফারাজিম সেখ নামের ওই যুবকের।

রবিবার রাতেই রক্তাক্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার করে গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা ফারাজিম সেখকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে কান্দি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে সোমবার কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। বছর 26 এর তর-তাজা যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া গোটা পরিবার জুড়ে।


Related posts

মেমারি-কালনা রোডে লক্ষাধিক টাকার শব্দবাজিঃ ধৃতদের আজ কোর্টে চালান

E Zero Point

চুঁচুড়া বাসস্ট্যান্ডে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

E Zero Point

মেমারি কলেজে ভর্তির জন্য নোটিশ জারি

E Zero Point

মতামত দিন