07/09/2026 : 3:35 AM
আমার বাংলাচুঁচুড়াহুগলি

চুঁচুড়া বাসস্ট্যান্ডে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

জিরো পয়েন্ট নিউজ – সুমন চক্রবর্তী, ২৪ অগস্ট ২০২০:


চুঁচুড়া বাসস্ট্যান্ডে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালো। মৃত ব্যক্তির নাম শেখ মহরম ।বয়স ৪৫ বছর। চুঁচুড়া খাকরা জলে বাড়ি। স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার সকালে চুঁচুড়া বাসস্ট্যান্ডে দু’নম্বর বাসের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ।তড়িঘড়ি খবর দেয়া হয় চুঁচুড়া থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে যা পরবর্তী ক্ষেত্রে তার পরিচয় জানতে পেরে বাড়ির লোকেদের খবর দেওয়া হয়।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে ছিলেন মৃত মহরম,কিন্তু রাতে আর তিনি বাড়ি আছেনি বলে জানা যায়।বাড়ির লোকেরা অভিযোগ করে বলেন,মহরমের দেহে রক্তের দাগ রয়েছে।তাকে কেউ শত্রুতা করে মেরে দিয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Related posts

সুনীল মন্ডলের কুশপুত্তলিকা দাহ মেমারিতে

ezeropoint +91 7797331771

কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ করোনা আক্রান্ত হয়ে প্রয়াত

ezeropoint +91 7797331771

গাড়ির ধাক্কায় গুরুতর আহত ভাতারের দুই স্কুলছাত্রী

ezeropoint +91 7797331771

মতামত দিন