13/07/2026 : 1:20 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে মোটর বাইকের সাথে দুধের ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১২ জানুয়ারি ২০২২:


ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি চকদিঘী মোড়ের কাছে জি টি রোড এর ওপর।
ঘটনায় আহত ব্যক্তি শক্তিগড় থানার গাংপুর এলাকার বাসিন্দা নাম অচিন্ত্য দাস। স্থানীয় সূত্রে জানা যায় মেমারি থেকে মোটরসাইকেলে করে গাংপুর যাওয়ার পথে মেমারি চকদিঘী মোড়ের কাছে একটি দুধের ট্যাংকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।  ফলে গুরুতর আহত হন ওই ব্যক্তি।


মেমারি থানা ঢিলছোড়া দূরত্বে এই ঘটনা ঘটায় খুব দ্রুত ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ এবং স্থানীয়দের সাহায্যে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আহত ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান অনাময় স্থানান্তরিত করা হয়। ঘাতক দুধের ট্যাংকার টিক আটক করেছে মেমারি থানার পুলিশ।

 

Related posts

৩টি ট্রাক বোঝাই করে গরু পাচার!!! মেমারিতে গ্রেপ্তার ৩

E Zero Point

চুঁচুড়ায় বাম শিক্ষক সংগঠনের বিক্ষোভ মিছিল

E Zero Point

মেমারি-মন্তেশ্বরের করোনা আক্রান্তের পাশে রেড ভলেন্টিয়ার

E Zero Point

মতামত দিন