27/08/2026 : 8:45 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

তৃণমূল কংগ্রেস কার্যালয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপন

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ১৩ জানুয়ারি ২০২২:


জন্মদিন পালন হল স্বামী বিবেকানন্দ মহারাজের।জন্মদিবস পালন করা হয় খণ্ডঘোষ ব্লকের বাদুলিয়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। বুধবার অর্থাৎ ১২ই জানুয়ারি বিবেকানন্দ মহারাজের প্রতিকৃতিতে খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম সহ উপস্থিত তৃণমূল নেতৃত্বরা একের পর এক মাল্যদান করেন এবং ওনার জীবনী সম্বন্ধে আলোকপাত করেন। বুধবারের মহান কর্মসূচিতে ব্লক সভাপতি অপার্থিব ইসলাম ছাড়াও তৃণমূল নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়,খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির শিক্ষা ক্রীড়া ও সংস্কৃতি দপ্তর এর কর্মাধ্যক্ষ তপন কুমার ঘোষ, খণ্ডঘোষ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সহ-সভাপতি যথাক্রমে শুভেন্দু কুমার পাল ও রাধাকান্ত মন্ডল।


ব্লক সভাপতি অপার্থিব ইসলাম বিবেকানন্দের স্মৃতি চারণা করতে গিয়ে বলেন, ভারতবর্ষের মহামানব বিবেকানন্দ মহারাজের জন্মদিন পালন করলাম খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির কার্যালয়ে। সম্প্রীতির এক চরম দৃষ্টান্ত দেখিয়েছিলেন বিবেকানন্দ মহারাজ। তিনি বলেছিলেন মুচি, মেথর, চন্ডাল, দলিত সবাই আমার ভাই। তৎকালীন সময়ে ছোঁয়াচে মহামারী প্লেগ রোগের আক্রান্ত রোগীদের সেবা করতে এগিয়ে যান বীর বিবেকানন্দ। নারী জাতির উত্থান শক্তির মেরুদন্ড বিবেকানন্দ। একমাত্র তিনিই বলেছিলেন যুবকরা দেশের কল্যাণ সাধনার জন্য গীতা পাঠ ছেড়ে ফুটবল খেলায় মেতে উঠুক।

Related posts

বর্ধমানে সবলা মেলা জমজমাট

E Zero Point

দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য আনন্দভোজ

E Zero Point

বিয়ের প্রতিশ্রুতি পালনের কথা বলতে গিয়ে হেনস্তর শিকার যুবতী

E Zero Point

মতামত দিন