26/08/2026 : 9:55 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন মেমারি শহরে তৃণমূল কংগ্রেসের

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ১৩ জানুয়ারি ২০২২:


জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’ বিখ্যাত এ উদ্ধৃতিটি যিনি লিখেছিলেন তিনি স্বামী বিবেকানন্দ। ১৮৬৩ সালের ১২ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তাই এই দিনটি সারাদেশে পালিত হয়েছে শ্রদ্ধার সঙ্গে। স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মদিন সারা দেশের পাশাপাশি মেমারিতেও পালিত হলো তার জন্ম জয়ন্তী।


এদিন মেমারি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেমারির চকদিঘী মোড়ে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান এর মধ্য দিয়ে এই মহাপুরুষের জন্ম দিবস পালন করল মেমারি শহর তৃণমূল কংগ্রেস।

উপস্থিত ছিলেন মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষাল, মেমারি শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আব্দুল্লাহ, এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি অজিত সিং সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Related posts

মেমারিতে ঘরের মধ্যে স্বামীকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে

E Zero Point

তৃণমূল বিধায়ক নীহার রঞ্জন ঘোষের ওপর হামলা

E Zero Point

করোনাকালীন পরিস্থিতিতে মেমারিবাসীর জন্য প্রশাসনের কাছে বামেদের আবেদন

E Zero Point

মতামত দিন