22/07/2026 : 6:23 PM
আমার বাংলাপূর্ব বর্ধমান

সিজি গ্রুপের সহযোগিতায় সিজি রয়েল কাপ সিজন ফোর

জিরো পয়েন্ট নিউজ – বর্ধমান, ১ ডিসেম্বর ২০২২:


পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের, দুর্গাপুর জুনিয়র ক্রিকেট ক্লাবের উদ্যোগে এবং বাদুলিয়া সিজি গ্রুপের সহযোগিতায় সিজি রয়েল কাপ সিজন ফোর অনুষ্ঠিত হলো। খেলাটি অনুষ্ঠিত হয় খণ্ডঘোষ ব্লকের সগড়াই অঞ্চলের দুর্গাপুর গ্রামে। এই শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতায় ১৬ টি দল অংশগ্রহণ করে। ফিতে এবং কেক কেটে এবং আতসবজির মধ্য দিয়ে এই প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়।

শুধু তাই নয় এদিনের খেলার মাঠ থেকে মূলকাটি গ্রামের বাসিন্দা ব্রেন টিউমারে আক্রান্ত নাবালিকা ঋতু মেটের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন বাদুলিয়া সিজি গ্রুপের সদস্যরা। একই সঙ্গে অসুস্থতার সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করার জন্য তাকে আগাম একটি পদক পরিয়ে দেওয়া হয়।
এই ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খণ্ডঘোষ থানার ওসি সুব্রত বেড়া , স্বর্ণপদক প্রাপ্ত প্রাক্তন পুলিশ অফিসার সুকুমার সেন, বিশিষ্ট সমাজসেবী তথা সাংবাদিক শফিকুল ইসলাম, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস পূর্ব বর্ধমান জেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান, বাদুলিয়া সিজি গ্রুপের সম্পাদক তৌসিফ রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Related posts

অবৈধভাবে দামোদরের মাটি কাটার অভিযোগে মেমারিতে গ্রেপ্তার ৩

E Zero Point

বর্ধমান শহরকে যান জট মুক্ত করতে প্রাচীন দুই বাজার সরানোর সিদ্ধান্ত

E Zero Point

ত্রিপুরায় অভিষেক ব্যানার্জীর গাড়িতে হামলার প্রতিবাদে মুর্শিদাবাদে বিক্ষোভ

E Zero Point

মতামত দিন