26/08/2026 : 5:00 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

শ্রদ্ধায় স্মরণ অধ্যাপক সুজিত ভট্টাচার্যকে

জিরো পয়েন্ট নিউজ – তুষারকান্তি খাঁ, বহরমপুর, ২ ডিসেম্বর ২০২২:


কৃষ্ণনাথ কলেজের প্রাক্তন অধ্যাপক, মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী প্রগতিশীল পাক্ষিক সংবাদ ও সাহিত্য পত্রিকা ‘নাগরিক কণ্ঠ’ সম্পাদকমন্ডলীর সভাপতি, মুর্শিদাবাদ প্রবীন নাগরিক সমিতি ও বহরমপুর মনীষী চর্চা কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা সুজিত কুমার ভট্টাচার্য মহাশয়কে কৃষ্ণনাথ কলেজ ক্যাম্পাসে কৃষ্ণনাথ সভাকক্ষে এদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলো নাগরিক কন্ঠ পত্রিকা গোষ্ঠী। সহযোগিতা করেছেন মুর্শিদাবাদ প্রবীণ নাগরিক সমিতি, বহরমপুর মনীষী চর্চা কেন্দ্র ও কে .এন কলেজ। তিনি ছিলেন বহরমপুর কে এন কলেজের দর্শন শাস্ত্রের অধ্যাপক।

এছাড়াও ষাটের দশকে বহরমপুর পৌরসভা এলাকার বিষ্ণুপুর মধুপুর অঞ্চলে প্রথম কাউন্সিলর হিসাবে জয়লাভ করেন তিনি। অধ্যাপক ভট্টাচার্য গত ২১শে অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মারা যান। তাঁর স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কে.এন কলেজের অধ্যক্ষা ড:সুজাতা বাগচি বন্দ্যোপাধ্যায় ,, মনীষী চর্চা কেন্দ্রের ছবিরঞ্জন মজুমদার, অধ্যাপিকা ডঃ সোমদত্তা চক্রবর্তী , ,ডক্টর হেনা সিনহা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংস্কৃতিক গুনসম্পন্ন ও সমাজসেবী মানুষজন।

Related posts

সাগরদীঘির স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্বাধীনতা দিবস পালন ও পুস্তক বিতরণ অনুষ্ঠান

E Zero Point

সমুদ্রগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী

E Zero Point

কান্দি আন্দুলিয়া গ্রামে পথশ্রী প্রকল্পের ঢালাই রাস্তার উদ্বোধন

E Zero Point

মতামত দিন