06/08/2026 : 2:55 PM
আমার বাংলা

হাওড়া বর্ধমান মেইল লাইন শাখার দেবীপুর স্টেশনের পাশে আগুন

জিরো পয়েন্ট নিউজ   অতনু ঘোষ, মেমারি, ২৮ ডিসেম্বর ২০২২:


বুধবার হাওড়া বর্ধমান মেন লাইন শাখার দেবীপুর স্টেশনের নতুন প্লাটফর্মের পাশের রেললাইনে বেলা এগারোটা নাগাদ হঠাৎই আগুন লেগে যায়। আগুন লাগার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে রেললাইনের পাশে শুকনো ঝোপঝাড়ে। রেল লাইনের এক পাশে জ্বলছে জ্বলন্ত আগুন আর সেই রেল লাইনেই চলাচল করছে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন সহ লোকাল ট্রেন। যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। তাই রেলের পক্ষ থেকে খবর দেওয়া হয় মেমারি অগ্নি নির্বাপন কেন্দ্রে।

অবশেষে মেমারি অগ্নি নির্বাপন কেন্দ্রের কর্মীরা এসে জল দিয়ে আগুন নেভার কাজে হাত লাগায় এবং আগুন নিয়ন্ত্রণে আসে, এই ঘটনায় কোন হতাহত বা ক্ষয়ক্ষতি না হলেও যেভাবে আগুন জ্বলছিল তাতে যে কোন মুহূর্তে ঘটে যেতে পারতো বড়সড় দুর্ঘটনা। এই ঘটনায় রেল চলাচলের কোন ব্যাঘাত ঘটেনি, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে ধূমপানের আগুন থেকেই এই আগুন লেগে গেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দেবীপুর স্টেশন চত্বরে।

Related posts

বন্যা কবলিত মানুষের পাশে লায়ন্স ক্লাব অফ পাণ্ডুয়া

E Zero Point

মেমারিতে সরকারী সম্পত্তি নষ্ট রোধ হোক

E Zero Point

বর্ধমানে বিভিন্ন দাবীতে পরিবহন সংগঠনের ডেপুটেশনঃ আজ থেকে ৫০% বাস চলবে পূর্ব বর্ধমানে

E Zero Point

মতামত দিন