06/08/2026 : 1:22 PM
আমার বাংলা

চেয়ারম্যানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

জিরো পয়েন্ট নিউজ – সুজিত দত্ত, পূর্ব বর্ধমান, ২৮ ডিসেম্বর ২০২২:


বুধবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভার বোর্ড মিটিং শেষে সাংবাদিক সম্মেলন করে কালনা পৌরসভার পৌরপিতা আনন্দ দত্তের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন তৃণমূলেরই ১২ জন কাউন্সিলর। বিক্ষুব্ধ কাউন্সিলরদের মধ্য থেকে এদিন কালনা পৌরসভার কাউন্সিলর সুনীল চৌধুরী তিনি বলেন, তারা দলের বিরোধী নয়, তারা কেবলমাত্র চেয়ারম্যান আনন্দ দত্তের বিরুদ্ধে।

প্রায় ৯ থেকে ১০ মাস হয়ে গেল এখনো পর্যন্ত কালনা পৌরসভার সেই ভাবে কোন উন্নয়ন হয়নি। বিভিন্ন বিষয় নিয়ে তারা চেয়ারম্যানের কাছে গেলে তিনি অসহযোগিতা করেন। এমনকি পৌরসভায় আসা মানুষদের সাথেও দুর্ব্যবহার করেন তিনি। পাশাপাশি তিনি আরও সংযোজন করেন, কিছুদিন আগে একজন ভিক্ষুক তার বাড়িতে ভিক্ষা চাইতে গেলেও তাকে মারধর করে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয় নিয়ে দলকে তারা এর আগেও লিখিত জানিয়েছেন।

সুনিল চৌধুরীর এই বক্তব্যকে সমর্থন করেন আরও ১২ জন কাউন্সিলার। এই নিয়ে কালনা পৌরসভায় চাঞ্চল্য দেখা যায়। এরপরেই এ প্রসঙ্গে আনন্দ দত্তের কাছে প্রতিক্রিয়ার জন্য যাওয়া হলে তিনি কোন প্রতিক্রিয়া দেন নি।

Related posts

শেকলবন্দি অবস্থায় মৃত্যুর প্রহর গুনছে হাসানুর হোসেন

E Zero Point

“অঞ্জলী মায়ের পায়ে” – সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার লক্ষ্যে মেমারিতে রক্তদান শিবির

E Zero Point

সম্মানিত হলেন মঙ্গলকোটের সাংবাদিক মোল্লা জসিমউদ্দিন

E Zero Point

মতামত দিন