26/02/2026 : 8:45 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতারশক্তিগড়

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, শক্তিগড় থেকে গ্রেফতার যুবক

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ১০ সেপ্টেম্বর ২০২১:


সহবাস ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানে জেলার ভাতার থানার পুলিশ। পুলিশ জানায় ধৃতের নাম সুভাষ বাস্কি ওরফে ছোটকা। তার বাড়ি শক্তিগড় থানার হাটকাঁদা গ্রামে।

বৃহস্পতিবার রাতে শক্তিগড়ে হানা দিয়ে সুভাষকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ধৃতকে আদালতে পাঠানো হয়েছে। নাবালিকাকে এদিনই ডাক্তারি পরীক্ষার জন্য বর্ধমানে পাঠায় পুলিশ।

ভাতারের বামশোর গ্রামের ওই কিশোরী দশম শ্রেণীর ছাত্রীর মামাবাড়ি হাটকাঁদা গ্রামে। ওই গ্রামের সুভাষ বাস্কি নামে ওই যুবকের সঙ্গে বছরখানেক ধরে তার পরিচয়। মেয়েটির মামাবাড়িতে যাতায়াত ছিল সুভাষের। সেখানে দুজনের মধ্যে শারিরীক সম্পর্ক হয়। মেয়েটির বাবা বৃহস্পতিবার ভাতার থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবকটির বিরুদ্ধে।

বুধবার কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তখন বাড়ির লোকজন জানতে পারেন মেয়েটি অন্তসত্ত্বা। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা খুলে বলে কিশোরী।এরপরেই বৃহস্পতিবার মেয়েটির বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।



Related posts

গোবরডাঙ্গায় লকডাউন ও আমফানে বিপর্যস্ত মানুষের পাশে সিপিআইএম

E Zero Point

মেমারি পৌরসভার উচিৎ সুনির্দিষ্ট নীতি নির্ধারণ করে পুর্নবাসন দিয়ে হকার উচ্ছেদ করাঃ সিটু নেতা পীয়ুষ বিশ্বাস

E Zero Point

বেআইনি ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার

E Zero Point

মতামত দিন