28/05/2026 : 11:49 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পিকনিক করে ফেরার পথে দুর্ঘটনা মেমারি সাতগেছিয়ায়

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ২ জানুয়ারি ২০২৩:


রবিবার রাতে পিকনিক করে ফেরার পথে দুর্ঘটনার কবলে একটি মারুতী। ঘটনাটি ঘটেছে মেমারি থানা অন্তর্গত সাতগেছিয়ার অগ্রসেন কোল্ডস্টরের সন্নিকটে । শুধুমাত্র জানা যায় মারুতি গাড়িটি পাল্লা রোড থেকে পিকনিক করে ফিরছিল সাতগেছিয়ার দিকে । সেই সময় একটি বোলেরো পিকআপ সাতগেছিয়ার দিক থেকে মেমারির দিকে আসছিল ।


পিকআপ গাড়িটি চাকা পাংচারে ফলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মারুতি গাড়িটিকে বলে অভিযোগ । ঘটনার পর পলাতক বোলেরো পিকআপ এর চালক । এবং মারুতিতে থাকা তিন আরোহী আহত হয়েছেন বলে সূত্র মারফত জানা গেছে । আহতদের প্রত্যেকেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানা সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ।

Related posts

স্কুলে ফাইনাল পরীক্ষায় ২৫ নাম্বারের মধ্যে ২৬ নাম্বার পেল পড়ুয়া

E Zero Point

গরু পাচারের সময় বাংলাদেশী নাগরিক আটক

E Zero Point

পান্ডুয়ার থৈপাড়া প্রিন্স ক্লাব এর উদ্যোগে রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন