26/02/2026 : 11:54 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর, ২ জানুয়ারি ২০২৩:


মন্তেশ্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্বে ২৬ তম প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হলো ব্লকের বিভিন্ন এলাকায়। এদিন প্রতিষ্ঠা দিবসে মন্তেশ্বরের বিধায়ক তথা গ্রন্থাকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বর বাগাসন অঞ্চলে মালডাঙ্গা বাসস্ট্যান্ডে, কুলুট গ্রামে ও ভাগরা বাজারে দুস্থ ও গরিব মানুষদের শীতবস্ত্র প্রদান করেন, এর পাশাপাশি মন্তেশ্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের ফল মিষ্টি বিতরণ ,মিছিল ও কর্মীদের জন্য ভোজের আয়োজন ছিল, সবমিলেদিনভর দলীয় প্রতিষ্ঠা দিবসে নেতৃবৃন্দ ও কর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিধায়ক অর্থাৎ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, সহ-সভাপতি আহমদ হোসেন, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আইজুল হক , সহ-সভাপতি দেবপ্রিয় যশ সহ ব্লক স্তরের নেতৃত্ব ও দলীয় কর্মীবৃন্দ।

Related posts

স্নানযাত্রায় মেতে উঠল হুগলির মাহেশ জগন্নাথ মন্দির

E Zero Point

সঠিক সময়ে সঠিক জবাব দিতে জানেন মোদীজিঃ বর্ধমানে সাংবাদিক সম্মেলনে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়

E Zero Point

ফালাকাটা বিধানসভা উপ নির্বাচন বাতিলের নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের

E Zero Point

মতামত দিন